মেহেরপুরে টাস্কফোর্সের অভিযানে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

আপলোড তারিখঃ 2020-10-23 ইং
মেহেরপুরে টাস্কফোর্সের অভিযানে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আমঝুপি: মেহেরপুর জেলা মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ডপাড়ায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলাম। মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে বাসস্ট্যান্ডপাড়ার জনৈক রাজীবের বাড়িতে অভিযান চালিয়ে ২০ বোতল ফেনসিডিল ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার হয়। এদিকে টাস্কফোর্সের অভিযানের বিষয়ে জানতে পেরে রাজিব তার বাড়ির মূল ফটকে তালা লাগিয়ে পালিয়ে যায়। এ সময় বাড়ির ভেতরে তাঁর পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে প্রধান ফটকের তালা ভেঙে টাস্কফোর্সের সদস্যরা ভেতরে প্রবেশ করে অভিযান চালালে ২০ বোতল ফেনসিডিল ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে তা ধ্বংস করা হয়। অভিযান চলাকালীন সময়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহকারী পরিচালক শরীয়ত উল্লাহ, পরিদর্শক শাহ জালাল, এসআই হাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)