জীবননগরে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

আপলোড তারিখঃ 2020-10-23 ইং
জীবননগরে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: চুয়াডাঙ্গার জীবননগরে সারা দেশে অব্যাহত ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার শাখারিয়া পিচমোড় বাজারে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ ও মানববন্ধনের আয়োজন করে সমৃদ্ধি যুব কমিটি, সীমান্ত ইউনিয়ন শাখা। জীবননগর উপজেলা লোকমোর্চার সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমলের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঈন উদ্দিন ময়েন, সীমান্ত ইউনিয়ন প্রবীণ কমিটির সভাপতি সাবেক সীমান্ত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাজাহান মিয়া, সীমান্ত ইউনিয়ন লোকমোর্চার সভাপতি গনি মিয়া, সাধারন সম্পাদক আজিজুর রহমান, ওয়েভ ফাউন্ডেশনের সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ, আশরাফুল ইসলাম, ইয়ুথ এ্যাসেম্বলির সভাপতি মিথুন মাহমুদ, যুব কমিটির সভাপতি নিশান, সম্পাদক স্বর্ণাসহ বিভিন্ন অঙ্গপ্রতিষ্ঠানের সদস্যবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)