ঝিনাইদহে নারী নির্যাতন বিরোধী সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2020-10-23 ইং
ঝিনাইদহে নারী নির্যাতন বিরোধী সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
ঝিনাইদহ প্রতিবেদক: ঝিনাইদহে নারী নির্যাতন প্রতিরোধমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে শহরের পোষ্ট অফিস মোড়ে জেলা প্রশাসন এ সমাবেশের আয়োজন করে। সমাবেশে জেলার বিভিন্ন সংগঠন অংশ নেয়। ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘নারী নির্যাতন প্রতিরোধে সকলকে একসাথে কাজ করতে হবে।’ সেই সাথে ধর্ষকদের শাস্তি দ্রুত কার্যকরের দাবি জানান তিনি এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, জেলা পরিষদ সচিব রেজা রাফিন সরকার, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম. রায়হান। উক্ত সমাবেশে জেলার বিভিন্ন সংগঠন অংশ নেয়। সমাবেশ শেষে নারী নির্যাতন প্রতিরোধে একটি র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)