মহেশপুরে অবৈধ অনুপ্রবেশের সময় ১০ বাংলাদেশি আটক

আপলোড তারিখঃ 2020-10-22 ইং
মহেশপুরে অবৈধ অনুপ্রবেশের সময় ১০ বাংলাদেশি আটক ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ১০ জন বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। গতকাল বুধবার ভোরে উপজেলার শ্যামকুড় ও যাদবপুর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। এবিষয়ে ৫৮-বিজিবি পরিচালক লে. কর্ণেল কামরুল আহসান জানান, ‘ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সংবাদে পেয়ে শ্যমকুড় ও যাদবপুর সীমান্তে অভিযান চালিয়ে ওই এলাকা থেকে ১০ জনকে আটক করা হয়। আটকৃতদের মধ্যে ৫ জন পুরুষ, ৪ জন নারী ও ১ জন শিশু রয়েছে। আটককৃতরা নিজেদেরকে বাংলাদেশি বলে দাবি করেছে। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অপরাধে মহেশপুর থানায় আটককৃতদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)