ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার সিএন্ডবিপাড়ায় রাস্তার নির্মাণকাজের উদ্বোধনকালে মেয়র জিপু চৌধুরী
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু বলেছেন, আমরা কথায় না কাজে বিশ্বাসী। অন্যের করা কাজকে নিজের নামে চালাতে পারি না। মিথ্যার আশ্রয় আমরা নিই না। আমরা যেমন কাজ করি, তেমনি কাজের মান সাধারণ নাগরিকদের বুঝে নেওয়ার সুযোগও করে দিই। লুকিয়ে কোনো কাজ হয় না। এখন মানুষ অনেক সচেতন। প্রত্যেক এলাকার মানুষ নিজেরা কাজ বুঝে নিচ্ছে। নির্বাচন সামনে বলে, কেউ কেউ নতুন রুপ নিচ্ছে। ভালো ব্যবহার করছে। কিন্তু জনগণ জানে, তাঁদের ব্যবহার কেমন। আবার আগের রুপে ফিরে আসতে, তাঁদের সময় লাগবে না। তারা যখন চেয়ারে ছিলো, সাধারণ মানুষকে মানুষ গণ্য করেনি। সাধারণ মানুষ তাঁদের কাছ থেকে ভালো কিছু পায়নি। পেয়েছে শুধু খারাপ ব্যবহার আর ঘাঁড়ে ধাক্কা। গতকাল বুধবার বিকাল চারটায় চুয়াডাঙ্গা পৌরসভার ১নং ওয়ার্ডের সিএন্ডবি উত্তরপাড়ায় মাযাহিরে উলুম মাদানী মাদ্রাসা সংলগ্ন সড়কের ফ্লাট সোলিং নির্মাণ কাজের উদ্বোধকালে এসব কথা বলেন তিনি। এ সময় পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু আরো বলেন, এই কাজ ভালো হলে ফল পাবেন আপনারা। কারণ এটি ব্যবহার করবেন আপনারা। আর খারাপ হলে কষ্টও আপনাদের করতে হবে। তাই কাজগুলো দেখে-শুনে-বুঝে নিবেন। এসময় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন, পৌরসভার উপসহকারী প্রকৌশলী আনিসুজ্জামান, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসাইন জ্যাকি, পৌর ছাত্রলীগের সহসভাপতি জাহাঙ্গীর হোসেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা সবুজ, সিএন্ডবি জামে মসজিদের সাধারণ সম্পাদক ওমর মন্ডল, মাযাহিরে উলুম মাদানী মাদ্রাসার জমিদাতা জামাত আলী শেখ, স্থানীয় বাসিন্দা কেসমত শেখ, রমজান, দরুদ প্রমুখ।
