জীবননগরে মাছ ব্যবসায়ীকে জরিমানা ও মাছ জব্দ

আপলোড তারিখঃ 2020-10-21 ইং
জীবননগরে মাছ ব্যবসায়ীকে জরিমানা ও মাছ জব্দ ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: চুয়াডাঙ্গার জীবননগরে ভ্রাম্যামাণ আদালতে ইলিশ মাছ জব্দ ও ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার সময় উপজেলার হাসাদহ ইউনিয়নের মাধবপুর বাজার থেকে দুই ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় ইলিশ মাছ বিক্রি করার অপরাধে কিশোরগঞ্জ জেলার মিঠামাইন গ্রামের হোসেন খানের ছেলে অন্তর খান (২০) ১০০টাকা জরিমানা ও মাছ জব্দ করা হয় এবং একই জেলার নানু মিয়ার ছেলে শ্যামল মিয়াকে (২৬) ১০০টাকা জরিমানা ও ইলিশ মাছ জব্দ করা হয়। পরে জব্দকৃত ইলিশ মাছ জীবননগর উপজেলার বিভিন্ন মাদরাসা ও এতিমখানার শিশুদের মধ্যে বিতরণ করা হয়। জীবননগর থানা-পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম মুনিম লিংকন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)