ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক:
পূর্বশত্রুতার জেরে চুয়াডাঙ্গা শহরের রডমিস্ত্রি রিয়াজকে ওজন মাপার যন্ত্র বাটখারা দিয়ে মেরে রক্তাক্ত জখম করার ঘটনায় হামলাকারী আলিফ হোসেন নামের একজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা। এ ঘটনায় আহত রিয়াজ হোসেন বাদী হয়ে সদর থানায় আটক আলিফের নামে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। গতকাল মঙ্গলবার সকাল ৮টার দিকে চুয়াডাঙ্গা পৌর শহরের হাসান চত্বরে এ ঘটনা ঘটে। আটক আলিফ হোসেন, দামুড়হুদা উপজেলার রামনগর গ্রামের রেজাউল হকের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, বরিশালের ভোলা জেলার দক্ষিণ চরআনন্দ গ্রামের কাঞ্চন সরকারের ছেলে রিয়াজ হোসেন দীর্ঘদিন ধরে চুয়াডাঙ্গা শহরে রডমিস্ত্রির কাজ করছেন। গতকাল সকালে বড় বাজার হাসান চত্বর এলাকাতে একজনের কাজ দেখতে গেলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা আলিফ হোসেন পূর্বশত্রুতার জেরে বাটখারা দিয়ে রিয়াজের মাথায় আচমকা আঘাত করেন। এসময় বাটখারার আঘাতে রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা ওই হামলাকারীকে আটক করে সদর থানা-পুলিশের হাতে তুলে দেওয়াসহ আহত রিয়াজকে চুয়াডাঙ্গা সদর হাসপতালে নিয়ে ভর্তি করে। বাটখারার আঘাতে রক্তাক্ত জখম রিয়াজ হোসেন চুয়াডাঙ্গা সদর থাসপাতাল থেকে চিকিৎসা শেষে চুয়াডাঙ্গা সদর থনায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
