গড়াইটুপিতে ভুয়া সাংবাদিক আরিফুলকে জরিমানা

আপলোড তারিখঃ 2020-10-21 ইং
গড়াইটুপিতে ভুয়া সাংবাদিক আরিফুলকে জরিমানা ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদরের গড়াইটুপি সরাবাড়িয়া ভোট কেন্দ্রে সরকারি কাজে বাধা ও দৈনিক প্রথম আলোর পরিচয়দানকারী এক ভুয়া সাংবাদিককে আটক করেছে পুলিশ। গতকাল বেলা ১১টার দিকে সরাবাড়িয়া ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে। পরে অভিযুক্ত আরিফুল ইসলামকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ডাদেশ প্রদান করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পপি খাতুন। জানা গেছে, গতকাল গড়াইটুপির সরাবাড়িয়া ভোট কেন্দ্রে আরিফুল ইসলাম ভুয়া পরিচয় প্রদান করে সরকারি কাজে বাধা দেন। এসময় কর্তব্যরত পুলিশ চ্যালেঞ্জ করলে ভুয়া সাংবাদিক আরিফুল পালিয়ে যায়। তখন পুলিশ প্রায় তিন কিলোমিটার তার পিছনে ধাওয়া করে তাকে আটক করে। অভিযুক্ত আরিফুল ইসলাম সরোজগঞ্জ বোয়ালিয়া গ্রামের শাহাজানের ছেলে। এবিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট পপি খাতুন বলেন, ‘সরাবাড়িয়া ভোট কেন্দ্রে দৈনিক প্রথম আলো পত্রিকার পরিচয় প্রদান করে আরিফুল নামের এক ব্যক্তি সরকারি কাজে বাধা সৃষ্টি করেন। আমরা বিষয়টি যাচাই বাছাই করলে প্রমাণিত হয় আরিফুল নামের ওই ব্যক্তি সাংবাদিক নন। তখন তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৮৮ ধারায় নগদ পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭দিনের কারাদণ্ড প্রদান করা হয়।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)