দীর্ঘ ৩০ বছর পর মেহেরপুরের জেয়ালা খালের পানি অপসারণ

আপলোড তারিখঃ 2020-10-21 ইং
দীর্ঘ ৩০ বছর পর মেহেরপুরের জেয়ালা খালের পানি অপসারণ ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: দীর্ঘ ৩০ বছর প্রতীক্ষার পর মেহেরপুর পৌর এলাকার কালাচাঁদপুর জেয়ালা খাল অবমুক্ত করে খালের পানি অপসারণ করা শুরু হয়েছ। গতকাল মঙ্গলবার বিকালে মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন উপস্থিত থেকে জেয়ালা খালের বাঁধ অপসারণ কাজের উদ্বোধন করেন। এর আগে সেখানে বক্তব্য দেন পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, কাউন্সিলর আল মামুন, শাকিল রাব্বি ইভান, নুরুল আশরাফ রাজীব, সাবেক কাউন্সিলর আব্দুর রহিম প্রমুখ। পরে জেয়ালা বিলের পানি অপসারণ করার লক্ষে বাঁধ কেটে দেন। উল্লেখ্য, মেহেরপুরের কতিপয় ব্যক্তি জেয়ালা বিলে বাঁধ দিয়ে সেখানে মাছ চাষ করার ফলে কালাচাঁদপুর ও উজলপুর মাঠের কয়েক’শ একর জমির চাষাবাদে ব্যঘাত সৃষ্টি হয়। বাঁধ দিয়ে মাছ চাষ করার ফলে এলাকার চাষীরা ক্ষতিগ্রস্থ হচ্ছিল, এলাকাবাসী দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিল ওই বাঁধ অপসারণ করে আবাদি জমিতে চাষাবাদ করার। শেষ পর্যন্ত পৌর মেয়রের হস্তক্ষেপে বাঁধ অপসারণ করার পর জেয়ালা বিলের পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দেয়ার মধ্য দিয়ে এলাকাবাসীর আবাদি জমিতে চাষাবাদ করার সুযোগ লাভ করায় এলাকাবাসীর আনন্দ প্রকাশ করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)