কার্পাসডাঙ্গায় গরম পানিতে ঝলসে শিশু দগ্ধ

আপলোড তারিখঃ 2020-10-21 ইং
কার্পাসডাঙ্গায় গরম পানিতে ঝলসে শিশু দগ্ধ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদার কার্পাসডাঙ্গায় ধান সিদ্ধ করার গরম পানিতে ঝলসে রুবায়াত জাহান (১) নামের এক শিশু দগ্ধ হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গার কোমরপুর গ্রামে এ ঘটনা ঘটে। এসময় পরিবারের সদস্যরা দগ্ধ শিশুকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। শিশু রুবায়াত জাহান কোমরপুর পশ্চিমপাড়ার বশির আহমেদের মেয়ে। গতকাল দুপুরে রুবায়াত জাহানের বাড়িতে ধান সিদ্ধ করার জন্য পানি গরম করছিল পরিবারের সদস্যরা। পাশেই একটি ছোট চেয়ারের বসেছিল শিশু রুবায়াত। একসময় অসর্তকতাবসত গরম পানি রুবায়াতের গায়ে পড়ে ঝলসে যায়। এসময় পরিবারের সদস্যরা দগ্ধ রুবায়াতকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. শাকিল আরসালান তাঁকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি রাখেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)