চুয়াডাঙ্গায় বিজিবি অভিযানে ভারতীয় সাবান ও ফেনসিডিল উদ্ধার

আপলোড তারিখঃ 2020-10-21 ইং
চুয়াডাঙ্গায় বিজিবি অভিযানে ভারতীয় সাবান ও ফেনসিডিল উদ্ধার ছবির ক্যাপশন:
সমীকরণ প্রকিবেদন: চুয়াডাঙ্গা ৬ বিজিবির মাদকবিরোধী অভিযানে ৪৮৬টি ভারতীয় সাবান ও ৪৪ বোতল ফেনসিডিল উদ্ধার হয়েছে। গত সোমবার সন্ধ্যায় ৬ বিজিবির আওতাধীন বড়বলদিয়া বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার রুস্তম আলী সঙ্গীয় ফোর্স নিয়ে দর্শনা থানার অন্তর্গত বড়বলদিয়া গ্রামের বড়বলদিয়া মাঠে অভিযান চালিয়ে ৪৮৬টি ভারতীয় সাবান উদ্ধার করে। অপরদিকে সোমবার রাত আনুমানিক ৪টার দিকে ৬ বিজিবির দর্শনা বিওপির টহল কমান্ডার নায়েক দিলীপ কুমার সঙ্গীয় ফোর্স নিয়ে দর্শনা থানার অন্তর্গত ঈশ্বরচন্দ্রপুর গ্রামে অভিযান চালিয়ে ৪৪ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে। উদ্ধার হওয়া সাবান ও ফেনসিডিল চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)