মহেশপুরে ৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2020-10-20 ইং
মহেশপুরে ৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মহেশপুর: ঝিনাইদহ মহেশপুর থানা-পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক হয়েছেন। গতকাল সোমবার দুপুরে মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামের দিকনির্দেশনায় মহেশপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে নেপা ইউপির কুল্লাহ গ্রামের জিন্নাহনগর-বাকোশপোতার পাকা রাস্তার ওপর থেকে ৭ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ী কাজির বেড় গ্রামের মইরুদ্দীনের ছেলে ছাদিকুল ইসলাম (৪০)। এবিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মহেশপুর থানায় একটি মামলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)