গুদাম সিলগালাসহ ৫০ হাজার টাকা জরিমানা

আপলোড তারিখঃ 2020-10-20 ইং
গুদাম সিলগালাসহ ৫০ হাজার টাকা জরিমানা ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় নিষিদ্ধ পলিথিনের গুদামে ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় নিষিদ্ধ পলিথিন রাখা একটি গুদামে অভিযান চালিয়ে ৬ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ পলিথিন জব্দ করাসহ গুদাম মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার জেলা শহরের বড়বাজার এলাকায় একটি বাড়ির নিচতলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চুয়াডাঙ্গা কালেক্টরেটের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ হোসেন। জানা গেছে, গতকাল বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা শহরের বড়বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি বাড়ির নিচতলায় থাকা গুদামে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। অভিযানে চুয়াডাঙ্গা বাগানপাড়ার আব্দুল গনির ছেলে খালেক এন্ড ব্রাদার্সের সত্বাধিকারী আব্দুল মালেকের মালিকানাধীন ওই গুদাম থেকে প্রায় ৬ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এসময় গুদামটিকে সিলগালা করে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)