অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানার আদেশ

আপলোড তারিখঃ 2020-10-20 ইং
অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানার আদেশ ছবির ক্যাপশন:
দামুড়হুদায় জমি দখল দিতে গিয়ে আদালতের কর্মচারী লাঞ্ছিত, মামলা দায়ের সমীকরণ প্রতিবেদন: দামুড়হুদার হেমায়েতপুরে আদালতের নির্দেশে ডিক্রীপ্রাপ্তকে জমির দখল বুঝিয়ে দিতে গিয়ে চুয়াডাঙ্গা জেলা জজ আদালতের নাজির, প্রসেস সার্ভেয়ার ও নিযুক্তীয় এ্যাডভোকেট কমিশনার লাঞ্ছিত হয়েছেন। গত শনিবার বেলা ১১ টার দিকে হেমায়েতপুর গ্রামের বাজার মোড় নামক স্থানে ডিক্রীদারের পক্ষে জমির দখল বুঝিয়ে দিতে গেলে এ ঘটনা ঘটে। আদালত সুত্রে জানা যায়, আদালতের নির্দেশ মতে জেলা জজ আদালতের নাজির, প্রসেস সার্ভেয়ার ও নিযুক্তীর এ্যাডভোকেট কমিশনার চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদার হেমায়েতপুর গ্রামের বাজার মোড়ে ডিক্রীদারের পক্ষে জমির দখল বুঝিয়ে দিতে গেলে দেনদারপক্ষ ও তাদের ভাড়াটিয়া লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে আদালতের আদেশ পালনকারী কর্মচারীদের উপর চড়াও হয় এবং তাদের শারীরিকভাবে লাঞ্ছিত, অকথ্য ভাষায় গালিগালাজসহ আদালত সম্পর্কে কটুক্তি করে এবং সরকারি কাজে বাঁধা দেয়। এই অভিযোগে হেমায়েতপুর গ্রামের ১১ জনের নাম উল্লেখ করে গত ১৮ আক্টোবর রোববার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে প্রসেস সার্ভেয়ার মো. আমজাদ হোসেন বাদী হয়ে একটি সি.আর মামলা দায়ের করলে এই মামলায় বিজ্ঞ বিচারক মানিক দাস আসামীগণের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তারী পরোয়ানা জারী করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)