হিজলগাড়ী বাজারের ইসলামী ব্যাংকের সার্টারের তালা কেটে চুরিঃ আটক ১

আপলোড তারিখঃ 2020-10-20 ইং
হিজলগাড়ী বাজারের ইসলামী ব্যাংকের সার্টারের তালা কেটে চুরিঃ আটক ১ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, হিজলগাড়ী ঃ চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানাথীন হিজলগাড়ী বাজারের ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকের সার্টারের তালা কেটে চুরির ঘটনায় চুরিকৃত মালামাল সহ একজনকে আটক করেছে হিজলগাড়ী পুলিশ ক্যাম্প। জানা গেছে, গতপরশু রবিবার দিনগত গভীর রাতে চোরচক্র হিজলগাড়ী বাজারে অবস্থিত ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকের সাটারের তালা কেটে চুরির উদ্দেশ্যে ভিতরে প্রবেশ করে ব্যাংকের ক্যাশের তালা ভেঙে ২০টি এটিএম কার্ড চুরি করে নিয়ে য়ায়। গতকাল সোমবার সকালে ব্যাংক খুলতে গিয়ে তালা ভাঙ্গা দেখে ব্যাংকের কর্মকর্তার স্থানীয় হিজলগাড়ী পুলিশ ক্যাম্পে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে আলামত সংগ্রহ করে চোর ধরতে মাঠে নামে। পরে সন্ধ্যার দিকে হিজলগাড়ী পুলিশ ক্যাম্পের টু আইসি এএসআই সবেদ আলী অভিযান চালিয়ে বাজারে তিন রাস্তার কাছ থেকে সন্দেহভাজন হিসাবে তিতুদহ ইউনিয়নের ছোটশলুয়া গ্রামের স্কুল পাড়ার সেন্টুর ছেলে সাহাব আলী (২২) কে আটক করে। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে ব্যাংকে চুরির কথা স্বীকার করে। পরে তার দেওয়া তথ্যমতে চুরিকৃত ২০ এটিএম কাড উদ্ধার করে। পরে তাকে মামলাসহ দর্শনা থানায় সোপদ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)