প্রধানমন্ত্রী উন্নয়ন কাজের গুণগত মান ভালো চান

আপলোড তারিখঃ 2020-10-20 ইং
প্রধানমন্ত্রী উন্নয়ন কাজের গুণগত মান ভালো চান ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় রাস্তার নির্মাণকাজের উদ্বোধনকালে মেয়র জিপু চৌধুরী নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু বলেছেন, আমরা কথায় না কাজে বিশ্বাসী। অন্যের করা কাজকে নিজের নামে চালাতে পারি না। মিথ্যার আশ্রয় আমরা নিই না। আমরা যেমন কাজ করি, তেমনি কাজের মান সাধারণ নাগরিকদের বুঝে নেওয়ার সুযোগও করে দিই। লুকিয়ে কোনো কাজ হয় না। এখন মানুষ অনেক সচেতন। প্রত্যেক এলাকার কাজ এখন এলাকাবাসীরা বুঝে নিচ্ছে। একইসাথে সিসিটিভি ক্যামেরা বসিয়ে কাজের তদারকি করা হচ্ছে। আগের থেকে প্রত্যেকটি উন্নয়নমূলক কাজ এখন কয়েকগুণ ভালো। গতকাল সোমবার বিকেল তিনটায় চুয়াডাঙ্গা পৌরসভার ১নং ওয়ার্ডের হাটকালুগঞ্জ এলজিইডি ভবনের উত্তরদিকের বায়তুল মোকাদ্দেস মসজিদের পাশের পাড়ার ভিতরে দীর্ঘদিনের মানুষের চলাচলের সমস্যা দূরীকরণে ফ্লাট সোলিং রাস্তার নির্মাণ কাজের উদ্বোধকালে এসব কথা বলেন তিনি। তিনি আরও বলেন, এই কাজ ভালো হলে ফল পাবেন আপনারা। কারণ এটি ব্যবহার করবেন আপনারা। আর খারাপ হলে কষ্টও আপনাদের করতে হবে। তাই কাজগুলো দেখে শুনে বুঝে নিবেন। কারণ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সারা দেশব্যাপী উন্নয়ন করে যাচ্চেন। প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেছেন, প্রত্যেকটা কাজের গুণগত মান যেন ঠিক থাকে। এসময় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা পৌর কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন, শাহিনা আক্তার, পৌরসভার উপসহকারী প্রকৌশলী আনিসুজ্জামান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জানিফ, ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, স্থানীয় বাসিন্দা আব্দুল মালেক, ফেরদৌস মল্লিক, আসিফ, হিমেল, মিনারুল, মিন্টু, আব্দুল হাকিম, পিন্টু, ফিরোজ, শামিম, নজু, খায়রুল, বাবু শেখ প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)