ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা উপজেলাকে মাদকমুক্ত করার লক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্টিত হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. লিটন আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান কাদীর গনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মদ ডন, আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির। সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম মন্ডল, ইউপি চেয়ারম্যান কাউছার আহম্মেদ বাবলু, আবুল কালাম আজাদ, আমিনুল ইসলামা রোকন, সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম সরোয়ার, সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম, ইসলামী ফাউন্ডেশনের উপজেলা সুপারভাইজার হাফেজ ওমর ফারুক, প্রেসক্লাব সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি, বিআরডিবি কর্মকর্তা সায়লা সারমিন প্রমুখ।
