চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

আপলোড তারিখঃ 2020-10-19 ইং
চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় নয়ন আলী নামের এক মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল রোবাবার সন্ধ্যায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে চুয়াডাঙ্গা জেলা শহরের হকপাড়ায় অভিযান চালিয়ে আটকের পর তাকে ৮ মাসের সাজা প্রদান করা হয়। সাজাপ্রাপ্ত নয়ন আলী (২০), চুয়াডাঙ্গা জেলা শহরের হকপাড়ার মনসুর আলীর ছেলে। তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপপরিদর্শক আবুল কালাম আজাদ ও সহকারী উপপরিদর্শক আকবর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে চুয়াডাঙ্গা শহরের হকপাড়ার নয়ন আলীর বাড়িতে অভিযান চালায়। এসময় ১শ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাবিবুর রহমান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নয়ন আলীকে ৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। গতকালই তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী ছিলেন আব্দুল লতিফ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)