ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আপলোড তারিখঃ 2020-10-19 ইং
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু ছবির ক্যাপশন:
প্রতিবেদক, হরিণাকুণ্ডু: ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সমিত কুমার সাধু খাঁ (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সে শহরের চিথলিয়াপাড়া এলাকার স্বপন খাঁর ছেলে। গত শনিবার রাত ১১টার দিকে শহরের ক্রীড়া সংস্থার মাঠ এলাকায় যুবকের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, রাতে সমিত তার ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ সংযোগ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে হরিণাকুণ্ডু স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। উপজেলা কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. জিল্লুর রহমান জানান, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ফলে রক্ত শুন্যতার কারণে স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পথেই তার মৃত্যু হয়েছে। এ ব্যাপারে হরিণাকুণ্ডু থানা অফিসার ইনচার্জ মো. আব্দুর রহিম মোল্লা জানান, সমিত নিজ ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)