ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা ডাউকি ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনের প্রচার-প্রচারণা গতকাল রোববার রাতে শেষ হয়েছে। আগামীকাল সোমবারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। রাত পোহালেই ভোট, কে হচ্ছেন চেয়ারম্যান? এ প্রশ্ন সবার মুখে মুখে। তবে ত্রিমুখী। আলমডাঙ্গার ডাউকি ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে ৫ জন প্রার্থী গত ২৫ দিনেরও বেশি সময় ভোটারদের দ্বারে দ্বারে ছুুটেছেন এবং নানা প্রতিশ্রুতি দিয়েছেন। আওয়ামীলীগ প্রার্থী তরিকুুল ইসলাম, বহিস্কৃত প্রার্থী নাজমুল হুসাইন ও ধানের শীষের প্রার্থী ইউনুচ আলীর মধ্যেই হবে মূল লড়াই বলেই সাধারণ ভোটাররা জানান। উল্লেখ্য, আলমডাঙ্গা ডাউকি ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২০ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলেও রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন। ডাউকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমানের মৃত্যুতে পদটি শূণ্য হলে এই উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
