দর্শনা অনির্বাণ থিয়েটারের নতুন নাটকের অনলাইনে রিহার্সেল

আপলোড তারিখঃ 2020-10-19 ইং
দর্শনা অনির্বাণ থিয়েটারের নতুন নাটকের অনলাইনে রিহার্সেল ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনা অনির্বাণ থিয়েটারের ৪৪তম প্রযোজনার নতুন নাটকের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় নাট্যরূপ ও নাটকের নিদের্শনা দিয়ে এ নাটকের যাত্রা শুরু হয়। অনির্বাণ থিয়েটারে এই প্রথম রবিন্দ্রনাথ ঠাকুরের লেখা দুই বিঘা জমি কবিতাকে নাট্যরূপ দিয়েছেন বিশিষ্ট নাট্যজন আনোয়ার হোসেন। এবিষয়ে আনোয়ার হোসেন বলেন, ‘নাটকের কাহিনী বর্তমান সময়ের সাথে গল্পের আজকের সময়ের সংযোগ নিয়ে বিশ্লেষণ করা হয়েছে। তবে বলে রাখা ভাল দুই বিঘা জমির আজকের প্রাসঙ্গিকতা নিয়ে আমাদের এই নাটক। যার পান্ডুলিপি খসড়া মোটামুটি চূড়ান্ত হয়েছে। বর্তমান চিন্তা চেতনায় এ নাটকের কাজ এগিয়ে যাবে। নাটকের নির্মাণ ও পান্ডুলিপি চূড়ান্ত হতে রির্হাসেলের মধ্যদিয়ে কিছু পরিবর্তন হতে পারে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনির্বাণ থিয়েটারের সভাপতি ফজলুল হক, সাধারণ সম্পাদক, নতুন প্রযোজনার নির্দেশক ও রূপকার আনোয়ার হোসেন, সহসম্পাদক হাসমত কবির, মাহাবুবুর রহমান মুকুল, অর্থসম্পাদক কবিরুল হক লিপু, অনুষ্ঠান সম্পাদক ইসরাইল হোসেন খান টিটো, নির্বাহী সদস্য আওয়াল হোসেন, সাজ্জাদ হোসেন, পপি, পল্লী, মিলন, মিরাজ ও অনির্বাণ থিয়েটারের একঝাঁক তরুণ-তরুণী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)