আলমডাঙ্গায় পানিতে ডুবে এক কিশোরের মৃত্যু

আপলোড তারিখঃ 2020-10-18 ইং
আলমডাঙ্গায় পানিতে ডুবে এক কিশোরের মৃত্যু ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় জিকে ক্যানেলের পানিতে ডুবে রাহাত (১১) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুরে রাহাত তার বন্ধুর সাথে গোসল করতে গেলে পানিতে ডুবে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মিরা তার লাশ উদ্ধার করে। স্থানীয় সূত্রে জানা গেছে, আলমডাঙ্গার মিয়াপাড়ার চা দোকানি কায়েম আলীর ছেলে রাহাত দুপুরের দিকে তার এক বন্ধুর সাথে জিকে ক্যানেলের সানঘাটে গোসল করতে যায়। ক্যানেলের পানিতে ডুব দেওয়াার পর সে নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরিরা প্রায় দুই ঘণ্টা ধরে চেষ্টা চালিয়ে রাহাতকে পানি থেকে উদ্ধার করে। এসময় তাকে হারদী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে, একমাত্র পুত্রকে হারিয়ে ওই কিশোর রাহাতের পিতা-মাতাসহ স্বজনদের আহাজারিতে বাতাস ভারি হয়ে উঠে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)