প্রতিবেদক, হিজলগাড়ী:
চুয়াডাঙ্গার বলদিয়া গ্রামে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল নয়টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শিশু আরজিনা খাতুন (৩) বলদিয়া গ্রামের আনোয়ার হোসেনের কন্যা। জানা গেছে, গতকাল সকালে আরজিনা নিজ বাড়ীর পাশে খেলছিল। পরিবারের সদস্যদের অসাবধনতাবশত খেলতে গিয়ে পাশের গর্তে পড়ে যায়। প্রায় ঘণ্টা খানেক পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করার একপর্যায়ে দেখে গর্তের পানিতে আরজিনার লাশ ভাসছে। তার তাৎক্ষনিক শিশুটিকে উদ্ধার করে দ্রুত চিকিৎসকের কাছে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে বেলা ২টার দিকে গ্রাম্য কবরস্থানে জানাজা নামাজ শেষে তার দাফনকার্য সম্পন্ন করা হয়।
