তরুণদের মধ্যে খেলোয়াড়ি মনোভাব সৃষ্টি করতে হবে

আপলোড তারিখঃ 2020-10-18 ইং
তরুণদের মধ্যে খেলোয়াড়ি মনোভাব সৃষ্টি করতে হবে ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটির পরিচিতি সভায় ডিসি নজরুল ইসলাম নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভার আয়োজন করে জেলা ক্রীড়া সংস্থা। আলোচনা সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি নজরুল ইসলাম সরকার। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ‘বর্তমান জেলা ক্রীড়া সংস্থার নির্বাচিত কমিটিতে যারা আছেন তাদের মধ্যে বেশিরভাগই তরুণ। বর্তমানে করোনার কারণে সারা দেশে সবধরনের খেলা বন্ধ থাকলেও সীমিত আকারে আবার শুরু করার চেষ্টা করা হচ্ছে। এক সময় চুয়াডাঙ্গা জেলায় অনেক নামকরা খেলোয়ার ছিল। যারা বাংলাদেশ জাতীয় দলে খেলেছেন। তারা দেশের মাটি ও বিদেশের মাটিতে খেলে বাংলাদেশসহ চুয়াডাঙ্গার সুনাম অর্জন করেছে। এখন আর চুয়াডাঙ্গা থেকে তেমন খেলোয়ার তৈরী হচ্ছে না। আমাদের তরুণদের মাঝে খেলোয়াড়ি মনোভাব সৃষ্টি করতে হবে। করোনার কারণে শিক্ষার্থীরা ঘরের মধ্যে আটকে থেকে তাদের মনোবল নষ্ট হতে চলেছে। একমাত্র খেলাধুলায় পারে তাদের মনোবলকে চাঙ্গা করে তুলতে। মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই।’ চুয়াডাঙ্গার খেলাধুলাকে চাঙ্গা করতে জেলা ক্রীড়া সংস্থার নব নির্বাচিত কমিটিকে আহ্বানও জানান ডিসি। পরে নবনির্বাচিত কমিটির পরিচিতি পর্ব এবং পূর্বের কমিটি থেকে দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠিত হয়। জেলা ক্রীড়া সংস্থার বিভিন্ন সাব কমিটির নামকরণ, সংখ্যা ও কার্যপরিধি সম্পর্কিত আলোচনা, বার্ষিক ক্রীড়াপঞ্জি ২০২০-২০২১ প্রসঙ্গে আলোচনা, জেলা ক্রীড়া সংস্থার উন্নয়নে পৃষ্ঠপোষকতার মাধ্যমে অর্থ সংগ্রহ সম্পর্কিত আলোচনা ও খেলাধুলার বিষয়ে সার্বিক আলোচনা করা হয়। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাহিদুল ইসলাম। অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)