ভারতীয় গরুসহ ফেনসিডিল ও মদ উদ্ধার

আপলোড তারিখঃ 2020-10-18 ইং
ভারতীয় গরুসহ ফেনসিডিল ও মদ উদ্ধার ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা ৬ বিজিবির পৃথক চোরাচালান বিরোধী অভিযান সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গা ৬ বিজিবির পৃথক চোরাচালান বিরোধী অভিযানে একটি ভারতীয় গরু, ১৯ বোতল মদ ও ২২ বোতল ফেনসিডিল উদ্ধার হয়েছে। গত শুক্রবার রাত থেকে গতকাল শনিবার সকাল ১০টা পর্যন্ত পৃথক তিনটি অভিযানে এসব উদ্ধার করে বিজিবি। ৬ বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গত শুক্রবার সকাল ১০টায় ৬-বিজিবির সুলতানপুর বিওপির টহল কমান্ডার নায়েক লিমন হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে দর্শনা থানার অন্তর্গত সুলতানপুর গ্রামের নাস্তিপুর নদীপাড়ে অভিযান চালিয়ে একটি ভারতীয় গরু উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা। আটককৃত গরু দর্শনা কাষ্টমস অফিসে জমা করা হয়েছে। এদিকে, গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় ৬ বিজিবির ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার ইমরান আলী সঙ্গীয় ফোর্স নিয়ে দর্শনা থানার অন্তর্গত চাকুলিয়া গ্রামের চাকুলিয়া মাঠে অভিযান চালিয়ে ১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ২৮ হাজার টাকা। উদ্ধারকৃত মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে। অপরদিকে, গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ৬ বিজিবির দর্শনা বিওপির টহল কমান্ডার সুবেদার আব্দুল বারেক মোল্লা সঙ্গীয় ফোর্স নিয়ে দর্শনা থানার অন্তর্গত আকন্দবাড়ীয়া গ্রামের তিন রাস্তার মোড়ে অভিযান চালিয়ে ২২ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৮ হাজার টাকা। পরে উদ্ধারকৃত ফেন্সিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)