গড়াইটুপির বিভিন্ন গ্রামে ঘোড়া প্রতীক নিয়ে ওয়াহেদ মিয়ার গণসংযোগ

আপলোড তারিখঃ 2020-10-17 ইং
গড়াইটুপির বিভিন্ন গ্রামে ঘোড়া প্রতীক নিয়ে ওয়াহেদ মিয়ার গণসংযোগ ছবির ক্যাপশন:
আকিমুল ইসলাম: আসন্ন নবগঠিত গড়াইটুপি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপির কালুপোল, গড়াইটুপি, বিত্তিরদাড়ি, তেঘরী, গোবরগাড়া, খাড়াগোদা, সড়াবাড়ীয়া ও খাসপাড়াসহ বিভিন্ন গ্রামে ঘোড়া প্রতীক নিয়ে গণসংযোগ করেছেন আব্দুল ওয়াহেদ মিয়া। গতকাল শুক্রবার তিনি দিনভর এই গণসংযোগ করেন। গণসংযোগকালে তিনি বলেন, ‘বর্তমানে নবগঠিত গড়াইটুপি ইউনিয়নের নানা ধরনের উন্নয়ন মূলক কাজের বাকি রয়েছে। আমি এই ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হলে নবগঠিত গড়াইটুপি ইউপিকে ডিজিটাল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো। তাই আমার ঘোড়া প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে নবগঠিত প্রথমবারের নতুন ইউনিয়ন পরিষদের খেদমত করার সুযোগ দেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন বিপুল, মশিউর রহমান, ছাদ্দাম হোসেন, বায়েজিত, রাজিব হোসেন, রেজাউল করীম, হুমায়ুন কবীর, মনিরুজ্জামান মনি, ইয়াছিন আলী, শুকুর আলী, মিলন, দেলোয়ার হোসেন,সাইদুর রহমান, আল আমীন প্রমূখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)