মুজিবনগরে জনকল্যাণ যুব সমিতির ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2020-10-17 ইং
মুজিবনগরে জনকল্যাণ যুব সমিতির ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
মুজিবনগর অফিস: মেহেরপুরে মুজিবনগর উপজেলায় রামনগর জনকল্যাণ যুব সমিতি কর্তৃক ফুটবল টুর্নামেন্টের প্রথম কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল চারটায় রামনগর খেলার মাঠে মুখোমুখি হয় গৌরীনগর একাদশ ও আমঝুপি শিশু-কিশোর সংগঠন। খেলায় গৌরীনগর একাদশ ১-০ গোলে আমঝুপি শিশু-কিশোর সংগঠনকে পরাজিত করে। গৌরীনগর একাদশের পক্ষে খেলার একমাত্র গোলটি করেন শিপন। খেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য ম্যন অব দ্য ম্যাচ নিবার্চিত হন গৌরীনগর একাদশের গোলরক্ষক কাবিজ। খেলা পরিচালনা কমিটির সভাপতি মোনাজাত মোল্লার সভাপতিত্বে খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপন্থিত ছিলেন মুজিবনগর উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খেলা পরিচালনা কমিটির সহসভাপতি আজিবর রহমান, সাধারণ সম্পাদক কৌশিকুল ইসলাম রুমি, ক্রীড়া সম্পাদক হেলাল উদ্দিনসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন সুমন এবং সহকারী হিসেবে ছিলেন রনি ও এখলাস।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)