চুয়াডাঙ্গা পৌর নির্বাচনে মেয়র প্রার্থী টোটনের পথসভা ও গণসংযোগ

আপলোড তারিখঃ 2020-10-15 ইং
চুয়াডাঙ্গা পৌর নির্বাচনে মেয়র প্রার্থী টোটনের পথসভা ও গণসংযোগ ছবির ক্যাপশন:
আনিছ বিশ্বাস: আসন্ন চুয়াডাঙ্গা পৌর নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী পথসভা ও গণসংযোগ করেছেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত পর্যন্ত রেল বাজার, কাঁচা বাজার, স্টেশন রোড ও একাডেমি মোড়ে নির্বাচনী পথসভা ও গণসংযোগ করেন। এসময় উপস্থিত ছিলেন কার্যনির্বাহী সদস্য ও জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. বেলাল হোসেন, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন হেলা, জেলা পরিষদ সদস্য ও রেড ক্রিসেন্ট, চুয়াডাঙ্গা ইউনিটের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম শাহান, চুয়াডাঙ্গা দোকান মালিক সমিতির সদস্য মুকুল হোসেন, রেল বাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম-আহবায়ক ফারুক মালিক, সদস্য সচিব মো. অপু বিশ্বাস, রেল বাজার ব্যবসায়ী দিন মোহাম্মদ দিনু, রনি, শরিফ, মো. আলম, আলা মিয়া, যুবলীগ নেতা মিরাজুল ইসলাম কাবা, শেখ সোহেল, ছাত্রলীগ নেতা মো. মন্টা মিয়া, সোহেলসহ ব্যবসায়ীবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)