আলমডাঙ্গায় স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় টিক্কা গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2020-10-15 ইং
আলমডাঙ্গায় স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় টিক্কা গ্রেপ্তার ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলার নওদাবণ্ডবিল গ্রামের নবম শ্রেণিতে পড়ুয়া স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় এক আসামীকে গ্রেপ্তার করেছে আলমডাঙ্গা থানা পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাতে ধর্ষণ মামলার আসামী টিক্কাকে কুষ্টিয়ার কুমারখালি থেকে আটক করেন এসআই সুলতান মাহমুদ ও এসআই সুব্রত। এ ব্যাপারে আলমডাঙ্গা থানার ওসি আলমগীর কবির জানান ‘আমাদের চ্যালেঞ্জ ছিল ধর্ষণ মামলার আসামীকে গ্রেপ্তার করা। সেটা আমরা ১২ ঘণ্টার মধ্যে তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পেরেছি।’ উল্লেখ্য, আলমডাঙ্গা উপজেলার নওদাবণ্ডবিল গ্রামের নবম শ্রেণিতে পড়ুয়া ছাত্রী শাপলা খাতুনকে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠে নওদাবন্ডবিল গ্রামের চিহ্নিত বখাটে কামরুজ্জামান টিক্কার বিরুদ্ধে। ১১ অক্টোবর রোববার দিবাগত মধ্যরাতে উপজেলার নওদাবন্ডবিল গ্রামে এ ঘটনা ঘটে। গত মঙ্গলবার সকালে আলমডাঙ্গা থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন স্কুলছাত্রীর পিতা হাফিজুল ইসলাম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)