নাগরিকের সেবা নিশ্চিত করা আমার দায়িত্ব

আপলোড তারিখঃ 2020-10-15 ইং
নাগরিকের সেবা নিশ্চিত করা আমার দায়িত্ব ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার মুক্তিপাড়ায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধনকালে মেয়র জিপু চৌধুরী নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌরসভার ৩নং ওয়ার্ডের মুক্তিপাড়ায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে পৌরসভার কাউন্সিলর-কর্মকর্তা ও স্থানীয় বাসিন্দাদের সাথে নিয়ে এ কাজের উদ্বোধন করেন পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু। গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অর্থায়নে চুয়াডাঙ্গা পৌরসভার আওতায় এ নির্মাণ কাজ সম্পন্ন করা হবে। উদ্বোধনের সময় স্থানীয় বাসিন্দাদের কাজ বুঝে নেওয়ার আহ্বান জানিয়ে মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু বলেন, ‘আপনারা ভোট দিয়েছেন বলেই আমি আজ মেয়র। আপনাদের কথা ভাবার জন্যই আমি আছি। মনে রাখবেন, আপনারা যেমন আমার কথাভেবেছিলেন, ঠিক তেমনি আমি সবসময় আপনাদের কথা ভাবি। বার বার আপনাদের কল্যাণে কাজ করি। পৌরসভার প্রত্যেকটি নাগরিকের সেবা নিশ্চিত করা আমার দায়িত্ব। শত বাঁধা-বিপত্তির মধ্যেও আপনাদের কথা ভেবেই আমি কাজ করে যাচ্ছি।’ তিনি আরও বলেন, ‘কিছু মানুষের আগের রূপ আপনারা দেখেছেন, তারা ভালো কিছু করেননি। সেই মানুষগুলো এখন হঠাৎ করে ভালো সাজছেন। কিন্তু ভোটের পর তারা আবার আগের রূপে ফিরে যাবেন। সুতরাং, সাবধান হতে হবে। বুঝতে হবে। আপনার একটি ভোটও মহামূল্যবান।’ এসময় মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপুর নির্দেশে কাজের উপাদান এবং উপাদানের ব্যবহার বিধি ও কাজের ধরন সম্পর্কে বিস্তারিত স্থানীয়দের মাঝে বুঝিয়ে দেন পৌরসভার উপসহকারী প্রকৌশলী আনিসুজ্জামান। সেসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর কাউন্সিলর নাজরিন পারভীন, শাহিনা আক্তার, ঠিকাদার সৈয়দ পরিদ আহমেদ, রংধনু কোচিং সেন্টারের পরিচালক ও স্থানীয় বাসিন্দা আব্দুস সালাম মাস্টার, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসাইন জ্যাকি, পৌর ছাত্রলীগের সহসভাপতি জাহাঙ্গির হোসেন, পৌর ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক শেখ সামি তাপু, ছাত্রলীগ নেতা জনি, ওয়াজেদ, সানজিদ, রাফি, বাপ্পি, আকরাম, রাতুল, রিফাত, সোহান, বর্ষন, রাব্বি, ভিজে স্কুল জামে মসজিদের ইমাম মাওলানা আসাদ, স্থানীয় বাসিন্দা রফিকুজ্জামান, সেলিম, বাবু, খালেদুজ্জামান, টুকুল, শিক্ষক আব্দুর রহমান, মাসুম, বিল্লাল প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)