চুয়াডাঙ্গায় পিয়র শোরুম উদ্বোধন করলেন টোটন জোয়ার্দ্দার

আপলোড তারিখঃ 2020-10-15 ইং
চুয়াডাঙ্গায় পিয়র শোরুম উদ্বোধন করলেন টোটন জোয়ার্দ্দার ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে গ্রীনটেক ওয়াটার সল্যুশন ভেপর কোম্পানীর অঙ্গপ্রতিষ্ঠান ‘পিয়র সপ স্টোর’। গতকাল বুধবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা বড় বাজার বেঙ্গল টাওয়ারের দ্বিতীয় তলায় শোরুমটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এর উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, গ্রীনটেক ওয়াটার সল্যুশন ভেপর কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর সিরাজুল ইসলাম, চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজী আলাউদ্দীন হেলা, জেলা পরিষদ সদস্য ও রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শাহান, খাদিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজাহিদুর রহমান জোয়ার্দ্দার লোটাস। উদ্বোধনের পর অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা পানির ফিল্টারের বিভিন্ন পণ্য ঘুরে দেখেন। তারা বলেন, গ্রীনটেক ওয়াটার সল্যুশন ভেপর কোম্পানি শুরু থেকেই মানসম্পন্ন। প্রতিষ্ঠানটি পানি বিশুদ্ধকরণের নতুন নতুন প্রযুক্তি মানুষের কাছে উপহার দিয়ে আসছে। আগামী দিনগুলোতে এই শোরুমটি চুয়াডাঙ্গার সকল মানুষের দোড়গোরায় সুলভ মূল্যে সুপেয় পানির আধুনিক প্রযুক্তি পৌঁছে দেবে বলে বিশ্বাস করি। এসময় আরও উপস্থিত ছিলেন, পিয়র সপ স্টোরের পরিচালক রাজিবুল হাসান রাজু, ম্যানেজার ফয়সাল আহম্মেদ সিহাব, কোম্পানীর টেকনিশিয়ান বুলবুল আহম্মেদ, পলাশ প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)