ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস:
মেহেরপুরের গাংনীতে ফেনসিডিলসহ কুষ্টিয়ার মজমপুর এলাকার বাপ্পি মিয়া (৩১) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেলে গাংনী উপজেলার কাজিপুর কলেজ গেটের সামনে থেকে ১০ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়। আটককৃত বাপ্পি কুষ্টিয়ার মজমপুর এলাকার ইসহাক আলীর ছেলে। জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, কাজীপুর কলেজ গেটের সামনে থেকে মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের এসআই অজয় কুমার কুন্ডু, এএসআই জসিম উদ্দিন ও এএসআই মাহাতাব উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে আটক করে।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি জুলফিকার আলী বিষয়টি নিশ্চিত করে জানান, ‘বাপ্পির বিরুদ্ধে গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা হয়েছে। আজ বুধবার তাকে আদালতে সোপর্দ করা হবে।’
