মেহেরপুর স্বাস্থ্য বিভাগের অভিযানে সিগারেট ও প্লেট জব্দ

আপলোড তারিখঃ 2020-10-14 ইং
মেহেরপুর স্বাস্থ্য বিভাগের অভিযানে সিগারেট ও প্লেট জব্দ ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর উপজেলা স্বাস্থ্য বিভাগ উপজেলার ঝাউবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে মাদ্রাসার সামনে থেকে জাপান টোব্যাকো কোম্পানির সাদা ও লাল রঙ্গের শেখ সিগারেট এবং মোর সিগারেটসহ মোট ১ হাজার ৪শ শলাকা ও ৮পিস চিনামাটির প্লেট জব্দ করেছে। গতকাল মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে পুরাতন সিগারেট ও প্লেট জব্দ করা হয়। সদর উপজেলার স্যানিটারী ইন্সপেক্টর তারিকুল ইসলামের নেতৃত্বে অভিযান চলাকালে ঝাউবাড়িয়া গ্রামের মাদ্রাসার সামনে জাপান টোবাকো কোম্পানির বিক্রয় প্রতিনিধি ইকার আলীর ছেলে মো. হাশেম আলীর নিকট হতে এসকল পুরাতন সিগারেট ও উপঢোকন প্লেট জব্দ করা হয়। ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার ও নিয়ন্ত্রণ আইন অনুযায়ী এই সকল নিষিদ্ধ সামগ্রী জব্দ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)