তিন প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা

আপলোড তারিখঃ 2020-10-14 ইং
তিন প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা করেছে। গতকাল মঙ্গলবার জীবননগর উপজেলার উথলী ও পেয়ারাতলা এলাকায় এ ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহম্মেদ। অভিযানে উথলী মোড়ে মেসার্স লিজা স্টোরে পূর্বে সতর্ক করা পরও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৭ ও ৫১ ধারায় ৪ হাজার টাকা জরিমানা করা হয়। পরে পেয়ারাতলা মোড়ে অভিযানে মেসার্স জাফর স্টোরকে ২ হাজার টাকা এবং মেসার্স মেহেদী ফুডস বেকারীকে খাবারের প্যাকেটে অগ্রীম উৎপাদন তারিখ লেখা, যথাযথ মোড়কীকরণ বিধি লংঘন করা ও অস্বাস্থ্যকরভাবে খাদ্যদ্রব্য তৈরির অপরাধে ১৫ হাজার টাকাসহ তিনটি প্রতিষ্ঠানকে মোট ২১ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সহযোগিতায় ছিলেন জীবননগর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আনিসুর রহমান। নিরাপত্তার দায়িত্বে ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি চৌকস টিম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)