আলমডাঙ্গায় স্কুলছাত্রীকে ধর্ষণ: থানায় মামলা

আপলোড তারিখঃ 2020-10-14 ইং
আলমডাঙ্গায় স্কুলছাত্রীকে ধর্ষণ: থানায় মামলা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আলমডাঙ্গা: আলমডাঙ্গা উপজেলার নওদাবণ্ডবিল গ্রামের নবম শ্রেণি পড়ুয়া এক ছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে একই গ্রামের কামরুজ্জামান টিক্কার বিরুদ্ধে। গত সোমবার দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার সকালে আলমডাঙ্গা থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন ধর্ষিতার পিতা হাফিজুল ইসলাম। গতকাল ধর্ষিতা স্কুলছাত্রীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। ধর্ষিতা স্কুলছাত্রীর পরিবারের সদস্যরা জানান, সোমবার দিবাগত রাত ১টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয় নবম শ্রেণির ওই ছাত্রী। এ সময় সুযোগ বুঝে তাকে তুলে নিয়ে যায় একই এলাকার কামরুজ্জামান টিক্কা এবং ওই স্কুলছাত্রীকে টিক্কা তার নিজ ঘরে নিয়ে ধর্ষণ করেন। এসময় লোক জানাজানি হলে স্কুলছাত্রীকে ফেলে পালিয়ে যায় সে। পরে ধর্ষিতা স্কুলছাত্রীর পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, ‘এ ঘটনায় সকালে ওই স্কুলছাত্রীর বাবা অভিযুক্ত কামরুজ্জামানকে আসামী করে ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করেছেন। ধর্ষিতার ডাক্তারী পরীক্ষার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আসামী আটকের চেষ্টা চলছে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)