আলমডাঙ্গার বধ্যভূমি ও ভিটিআই পরিদর্শন করলেন উজবেকিস্তানে নিযুক্ত বাংলদেশের রাষ্ট্রদুত

আপলোড তারিখঃ 2020-10-14 ইং
আলমডাঙ্গার বধ্যভূমি ও ভিটিআই পরিদর্শন করলেন উজবেকিস্তানে নিযুক্ত বাংলদেশের রাষ্ট্রদুত ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জাহাঙ্গীর আলম আলমডাঙ্গার বধ্যভূমি ও ভিটিআই ট্রেনিং ইন্সটিটিউট পরিদর্শন করেছেন। তিনি গতকাল মঙ্গলবার বেলা ১১টার সময় বধ্যভূমি পরিদর্শন করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো. লিটন আলী, থানার অফিসার্স ইনচার্জ মো. আলমগীর কবির, মোহনা বন্ধু সমিতির সভাপতি মাহামুদুল কাউনাইন, প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু প্রমুখ। এ সময় রাষ্ট্রদূত বধ্যভূমি ঘুরে ঘুরে দেখেন ও বধ্যভূমি উন্নয়ন কাজের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। একই দিনে তিনি আলমডাঙ্গা ভিটিআই ট্রেনিং ইনস্টিটিউট পরিদর্শনে যান। সেসময় ভিটিআই ট্রেনিং ইনস্টিটিউটের সামনে পৌঁছালে ওই প্রতিষ্ঠানের শিক্ষকগণ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন ভিটিআই ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ দিনোবন্ধু সাহা, ডা. জাহিদ ইকবাল, এসএম আইয়ুব আলী ডাক্তার, মো. রাশেদুল হক ডাক্তার, কুমারী ইউপি চেয়ারম্যান আবু সাঈদ পিন্টু, কুমারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, মো. শফিকুল আলম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল্লাহিল কাফি, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. কাজী মাহজাবিন নাহার, তাসলিমা খাতুন, মোছাম্মৎ নিলিমা আক্তার হ্যাপি প্রমুখ। উল্লেখ্য, জাহাঙ্গীর আলম মেহেরপুর জেলা সদরের পাটকেলপোতা গ্রামের মরহুম মাও. রুহুল আমিনের ছেলে ও আলমডাঙ্গার মরহুম আকরাম হাজীর জামাতা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)