ছবির ক্যাপশন:
মেহেরপুর ও ঝিনাইদহে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, চুয়াডাঙ্গার আলোচনায় ডিসি নজরুল ইসলাম
সমীকরণ ডেস্ক:
‘দুর্যোগ ঝুঁকি হ্রাসে সুশাসন, নিশ্চিত করবে টেকসই উন্নয়ন’ স্লোগানে গতকাল মঙ্গলবার বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও উদ্যাপিত হয়েছে আর্ন্তজাতকি দুর্যোগ প্রশমন দিবস। দিবসটি উপলক্ষে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সম্বেলনকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াহ্ ইয়া খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। তিনি বলেন, আগে প্রাকৃতিক দুর্যোগে ব্যাপক ক্ষয়ক্ষতিসহ অনেক প্রাণহানির ঘটনা ঘটতো। বর্তমান সরকারের প্রচেষ্টায় প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আমরা অনেক এগিয়ে। সে কারণে এখন আর আগের মতো ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনা ঘটে না। খাদ্য, ওষুধের আগাম প্রস্তুতি থাকার কারণে দুর্যোগপূর্ণ এলাকায় সেগুলো সময়মতো পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক। স্বাগত বক্তব্য দেন চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক আব্দুস সালাম, উপজেলা ত্রাণ ও পূণর্বাসন কর্মকর্তা খায়রুল আলম, ব্র্যাক’র সমন্বয়ক ফারুক আহম্মেদ, বাংলাদেশ রেডক্রিসেন্ট চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য সহিদুল ইসলাম সাহান প্রমুখ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাহিদুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাদিকুর রহমান, নেজারত ডেপুটি কালেক্টর আমজাদ হোসেন, চুয়াডাঙ্গা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সন্তোষ কুমার নাথ, জেলা সমবায় অফিসার মৃনাল কান্তি মল্লিক, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার বিলাল হোসেন, আলমডাঙ্গা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসানুজ্জামান খানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তাবৃন্দ।
আলমডাঙ্গা
আলমডাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০ টার দিকে নির্বাহী অফিসারের অফিস কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো. লিটন আলী।
প্রকল্প অফিসের উপ-সহকারি প্রকৌশলী নজরুল ইসলামের উপস্থাপনায় স্বাগত বক্তব্য দেন, উপজেলা প্রকল্প কর্মকর্তা এনামুল হক। অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি নুরুল ইসলাম নুরু, উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, খাদ্য কর্মকর্তা মোফাখাইরুল ইসলাম, সমবায় কর্মকর্তা আবু হাসান, প্রেসক্লাবের সম্পাদক হামিদুল ইসলাম, কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ জামসিদুল হক মুনি, কার্যসহকারি আসাদুজ্জামান প্রমুখ।
এসময় উপজেলা নির্বাহী অফিসার বলেন, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের মাধ্যমে আলমডাঙ্গা উপজেলায় চলতি অর্থ বছরে ৫৪ টি বাড়ি নির্মাণ করে দেওয়া হয়েছে। ৫ কিলো মিঃ রাস্তা নির্মাণ করা হয়েছে এবং ১৫ টি ব্রীজ নির্মাণ করা সম্ভব হয়েছে। উল্লেখ্য, ‘জমি আছে, ঘর নেই’ এমন মানুষ বাছাই করে ৫৪ জনকে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া অর্থ থেকে প্রতিটি ঘর ২ লাখ ৯৯ হাজার ৯শ টাকা ব্যায়ে নির্মিত হয়েছে।
জীবননগর
চুয়াডাঙ্গা’র জীবননগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২০ পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি, আলোচনা সভা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ‘দুর্যোগ ঝুঁকি হ্রাসে সুশাসন, নিশ্চিত করবে টেকসই উন্নয়ন’ এই প্রতিপাদ্যে জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বের করে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। সারা দেশের ন্যায় জীবননগরে মাননীয় প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের পর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার এস.এম মুনিম লিংকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান হাফিজ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ইশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, সমাজসেবা অফিসার মাসুদুর রহমান, আনসার ভিডিপি কর্মকর্তা তহমিনা খাতুন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার খালিদ হোসেন। পরে চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।
মেহেরপুর
আন্তর্জাতিক দুর্যোগ পুশমন দিবস উদযাপন উপলক্ষে ডিজিটাল পদ্ধতিতে সারাদেশে নবনির্মিত ১৭হাজার ৫টি দুর্যোগ সহনীয় বাসগৃহের শুভ উদ্বোধন করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে একযোগে নবনির্মিত দুর্যোগ সহনীয় বাসগৃহ উদ্বোধন করেন।
মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে গতকাল মঙ্গলবার এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. মো. মুনসুর আলম খানের সভাপতিত্বে `দুর্যোগ ঝুঁকি হ্রাসে সুশাসন, নিশ্চিত করবে টেকসই উন্নয়ন` শীর্ষক আলোচনা সভায় পুলিশ সুপার এস এম মুরাদ আলি, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ গোলাম রসুল, অতিরিক্ত জেলা প্রশাসক তৌফিকুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হালিম, যুগ্ম সম্পাদক অ্যাড. ইব্রাহীম শাহিন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা কাজী মো. লিয়াকত আলী, পৌর প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, জেলা খাদ্য কর্মকর্তা আবদুল হামিদ, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক নাসিমা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।
ঝিনাইদহ
‘দুর্যোগ ঝুঁকিপূর্ণ হ্রাসে সুশাসন, নিশ্চিত করবে টেকসই উন্নয়ন’ এ স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে গতকাল মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ-উজ-জামান, জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা বজলুর রশিদ। এসময় বক্তারা, প্রাকৃতিক দুর্যোগ রোধে সকলকে সচেতন হওয়ার পাশাপাশি সুশাসন প্রতিষ্ঠা করতে আহ্বান জানান।
হরিণাকুণ্ডু
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২০ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে উপজেলার ৪নং দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের দক্ষিণপাড়া সুনাকুড়ির মাঠে দূর্যোগ প্রতিরোধে তালবিজ রোপন কর্মসূচির উদ্বোধন শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানার সভাপতিতে প্রধান অতিথি হিসাবে আলোচনা করেন, উপজেলা পরিষদের চেয়ারমান মো. জাহাঙ্গীর হোসাইন, উপজেলা কৃষি কর্মকর্তা হাফিজ হাসান, ইউপি চেয়ারমান গোলাম মোস্তফা, মোহাম্মদ আলী, নাজমুল হুদা পলাশ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামাল হোসাইন, সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হোসেন খাঁন, মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগম প্রমুখ।