আলমডাঙ্গার ডাউকি ও খাদিমপুর ইউনিয়নের উপ-নির্বাচনে আনছার ও ভিডিপি সদস্য বাছাই

আপলোড তারিখঃ 2020-10-14 ইং
আলমডাঙ্গার ডাউকি ও খাদিমপুর ইউনিয়নের উপ-নির্বাচনে আনছার ও ভিডিপি সদস্য বাছাই ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় ডাউকি ও খাদিমপুর ইউনিয়নের উপ-নির্বাচনে আনছার ও ভিডিপি সদস্য বাছাই করা হয়েছে। গতকাল বিকেলে আলমডাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে চুয়াডাঙ্গা জেলা আনছার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মো. কামরুল ইসলাম, উপজেলা আনছার ভিডিপি সার্কেল এ্যাডজুটেন্ট (অতিঃ) সাইফুল ইসলাম, উপজেলা প্রশিক্ষিকা রওশন আরা, উপজেলা পুরুষ প্রশিক্ষক মিলন হোসেনের উপস্থিতিতে যাচাই-বাছাই করা হয়েছে বলে জানা গেছে। উপজেলা সার্কেল এ্যাডজুটেন্ট জানান, ১শত ১০ জন পুরুষ সদস্য এবং ৭০ জন মহিলাকে প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে। এ সময় চুয়াডাঙ্গা জেলা কমান্ড্যান্ট বলেন, আপনাদের যে দায়িত্ব দেওয়া হবে তা নিষ্ঠা ও সাহসিকতার সহিত পালন করবেন। নির্বাচন কমিশনের অধিনে আপনারা কাজ করবেন। কাজ ফাঁকি অবহেলা করার চেষ্টা করলে কঠিন শাস্তি পেতে হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)