ছবির ক্যাপশন:
দর্শনা বাসস্ট্যান্ডে আরেকটি টার্মিনাল উদ্বোধনকালে এমপি টগর
দর্শনা অফিস:
দর্শনা বাসস্ট্যান্ডে আরেকটি বাস টার্মিনালের উদ্বোধন করা হয়েছে। এনিয়ে দু-দফায় দর্শনা বাস টার্মিনাল উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো। একবার সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান মাহাফুজুর রহমান মনজু এ টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। এবার চুয়াডাঙ্গা-২ সংসদ সদস্য হাজী আলী আজগার টগর এ টার্মিনালের উদ্বোধন করলেন। গতকাল সকাল ১০টার দিকে দর্শনা-জীবননগর সড়কের বাসস্ট্যান্ডের অদূরে জেলা পরিষদের নিজস্ব জায়গায় এ টার্মিনালের ভিত্তিপ্রস্তরের শুভ উদ্বোধন করা হয়।
এসময় এমপি টগর তিনি বলেন, ‘বর্তমান সরকার বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের চরম শিখরে পৌঁছে গেছে। সারা দেশের উন্নয়নের সাথে সাথে চুয়াডাঙ্গায় ব্যপক উন্নয়ন হয়েছে। চুয়াডাঙ্গা-২ নির্বাচনী এলাকায় স্কুল, কলেজ, মাদ্রসা, মসজিদ, রাস্তাঘাটসহ ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। এরই ধারাবাহিকতায় দর্শনা পৌরসভার অভ্যন্তরে সড়কের যানজট নিরসন ও যানবাহনসহ পথচারীদের চলাচলে ভোগান্তি দুর করতে টার্মিনালের কাজটি কিছু অংশের বাস্তবায়ন হয়েছে। আবারো জেলা পরিষদের অর্থায়নে প্রথমে ২০ লক্ষ টাকা ব্যায়ে টার্মিনালে মাটি ভরাট, ড্রেনলাইনসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে ব্যবহার করা হবে। এই বাস টার্মিনালটি পর্যায়ক্রমে চুয়াডাঙ্গা জেলার মধ্যে মডেল টার্মিনাল হিসেবে গড়ে তোলা হবে। উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনসুর বাবু, দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান, জেলা পরিষদের সদস্য সিরাজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা ও সমাজসেবক হাজী আকমত আলী, ঠিকাদার আতিয়ার রহমান হাবু, দর্শনা পৌরসভার সকল কাউন্সিলর/মহিলা কাউন্সিলর, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীন নফরসহ আওয়ামী লীগের নেতা-কর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
