ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস:
মেহেরপুর জেলার গাংনীতে ২০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার বেলা ১১টার দিকে গাংনী উপজেলার নওদা মটমুড়া থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- কাজীপুর গ্রামের জাহিদুল ইসলামের ছেলে তরিকুল ইসলাম (২১) ও একই গ্রামের আমিরুল ইসলামের ছেলে নাজমুল হুদা বল্টু (৩৪)।
গাংনী থানা অফিসার ইনচার্জ ওবাইদুর রহমান জানান, ইজিবাইক যোগে নওদা মটমুড়া গ্রামে স্কুল ব্যাগে করে অভিনব কায়দায় ফেনসিডিল পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তরিকুল ইসলাম ও নাজমুল হুদা নামের দুমাদক ব্যবসায়ীকে ২০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করে পুলিশ। সেই সাথে ইজিবাইকটি জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
