চুয়াডাঙ্গা কোর্ট জামে মসজিদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

আপলোড তারিখঃ 2020-10-13 ইং
চুয়াডাঙ্গা কোর্ট জামে মসজিদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা কোর্ট জামে মসজিদের ১৯ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। পদাধিকার বলে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার সভাপতি ও পুলিশ সুপার জাহিদুল ইসলাম সহসভাপতি নির্বাচিত হয়েছেন। নতুন কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট আব্দুর রশিদ চৌধুরী। গতকাল বুধবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনার মাধ্যমে এই কমিটি গঠন করা হয়। এ ছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহোদয় জেলা প্রশাসক কর্তৃক মনোনীত সহসভাপতি, অ্যাড. আশরাফ আলী সহসভাপতি, জাভেদ মো. রফিজ খান যুগ্ম সম্পাদক ও মো. আবদুর রহমান কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- হাসান ইমাম বকুল, অ্যাড. মাহাতাব হোসেন, আবুল কাশেম, অ্যাড. ডালিম হোসেন, রাজিব-উল-হাসনাত লিপ্পন, ফজলুর রহমান, আলমগীর আজম খোকা, নুরুল ইসলাম শাহীন, আমির হোসেন সুমন ও সামসুজ্জামান খোকন (জেলা প্রশাসক কর্তৃক মনোনীত)।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)