চুয়াডাঙ্গার বেলগাছি গ্রামে মেয়র পদপ্রার্থী টোটনের মতবিনিময় সভা

আপলোড তারিখঃ 2020-10-13 ইং
চুয়াডাঙ্গার বেলগাছি গ্রামে মেয়র পদপ্রার্থী টোটনের মতবিনিময় সভা ছবির ক্যাপশন:
আনিছ বিশ্বাস: আসন্ন চুয়াডাঙ্গা পৌর নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা পৌর এলাকার ৮নং ওয়ার্ডের বেলগাছি গ্রামে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল সাড়ে ৫টার সময় বেলগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ নেতা ইদ্রিস আলির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেয়র পদপ্রার্থী চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. বেলাল হোসেন, চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন হেলা, জেলা পরিষদ সদস্য ও রেড ক্রিসেন্ট চুয়াডাঙ্গা ইউনিটের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম শাহান। আরও উপস্থিত ছিলেন ৮নং ওয়ার্ড সভাপতি কামরুজ্জামান তালু, সহসভাপতি আনোয়ার জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক ইমদাদুল হক ইন্তা, সাংগাঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, আকিজুল ইসলাম, ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ শান্তি, শিক্ষা ও স্কুলবিষয়ক সম্পাদক আল মামুন, স্থানীয় আওয়ামী লীগ নেতা মজিদ, আবু, আকালে জোয়ার্দ্দার, সিরাজ, তারুক, গোলাপ, কাদের, মোজাম্মেল, উলফাত, ছাত্তার, নুরুজ্জামান, শপিউদ্দিন, কোমল, হাবিল, সাবান, ওহেদ আলি, ইমান আলি, মেসকাতসহ ওয়ার্ডের সকল নেতা-কর্মীরা এবং স্থানীয় এলাকাবাসী। সঞ্চালনায় ছিলেন ৮নং ওয়ার্ড সাবেক সাধারণ সম্পাদক ইছাহক আলী বিশ্বাস।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)