চুয়াডাঙ্গার এসপি জাহিদের হস্তক্ষেপে রুবিনা খাতুন ফিরে পেলেন তার সুখের সংসার

আপলোড তারিখঃ 2020-10-12 ইং
চুয়াডাঙ্গার এসপি জাহিদের হস্তক্ষেপে রুবিনা খাতুন ফিরে পেলেন তার সুখের সংসার ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলামের হস্তক্ষেপে রুবিনা খাতুন ফিরে পেলেন তার সুখের সংসার। গতকাল রোববার পুলিশ সুপার কার্যালয়ের উইমেন সাপোর্ট সেন্টারের সহয়োগিতায় চলমান সাংসারিক বিরোধের অবসান ঘটিয়ে মো. আব্দুল মোমিন ও রুবিনা খাতুন পূর্বের ন্যায় সাংসারিক জীবনে ফেরেন। জানা গেছে, চুয়াডাঙ্গা সদরের দৌলতদিয়াড় কোরিয়াপাড়ার রবিউল ইসলামের মেয়ে মোছা. রুবিনা খাতুন (২১)-এর সাথে গত চার বছর আগে আলমডাঙ্গা উপজেলার শিয়ালমারী গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে আব্দুল মোমিন (২৬)-এর ইসলামী শরিয়া মোতাবেক বিয়ে হয়। তাদের সংসার জীবনে ৩ বছরের ফুটফুটে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করে। গত এক বছর পূর্বে বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধ দেখা দেয়। সংসারে চলমান বিরোধের একপর্যায়ে গত ৯ মাস আগে মো. আব্দুল মোমিন তার স্ত্রীকে বাবার বাড়িতে পাঠিয়ে দেন। এমতাবস্থায় রুবিনা খাতুন তার ৩ বছরের সন্তান ও নিজের অসহায়ত্ব থেকে রক্ষা পেতে চুয়াডাঙ্গা পুলিশ সুপারের নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ সুপার জাহিদুল ইসলাম উক্ত অভিযোগটি তার কার্যালয়ে অবস্থিত ‘উইমেন সাপোর্ট সেন্টার’ এ কর্মরত নারী এএসআই (নিরস্ত্র)/মিতা রানী বিশ্বাসকে দায়িত্ব দিলে তিনি উভয়পক্ষকে পুলিশ সুপারের কার্যালয়ে হাজির করেন। উইমেন সাপোর্ট সেন্টারের মাধ্যমে পুলিশ সুপারের প্রত্যক্ষ মধ্যস্থাতায় তাদের মধ্যে চলমান ভুল বোঝাবুঝির অবসান হয়। এসময় মো. আব্দুল মোমিন তার স্ত্রী মোছা. রুবিনা খাতুন ও সন্তানকে নিয়ে পূর্বের ন্যায় সংসার করতে সম্মত হন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)