আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে দুজনকে জরিমানা

আপলোড তারিখঃ 2020-10-11 ইং
আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে দুজনকে জরিমানা ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে দুজনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল নির্বাহী ম্যাজিস্ট্রেট হুমায়ন কবির এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আলমডাঙ্গা নগরবোয়ালিয়া গ্রামের মৃত ইয়াজুদ্দিনের ছেলে শুকুর আলী রাস্তার পাশে সরকারি জায়গা দখল করে প্রাচীর দিয়ে রেখেছিল। এমন সংবাদ পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হুমায়ন কবির ভ্রাম্যমাণ আদালত বসিয়ে পুলিশ ও জনতার উপস্থিতিতে প্রাচীর ভেঙে সরকারি জায়গা মুক্ত করেন। অন্যদিকে হাটুভাঙ্গা গ্রামের ফজলুল হকের ছেলে সাজ্জাদ হোসেন সরকারি জায়গা দখল করে ঘর নির্মাণ করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট হুমায়ন কবির ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সাজ্জাদ হোসেনকে দণ্ডবিধি, ১৮৬০এর ২৬৯ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করেন এবং ১৫ দিনের মধ্যে ঘর ভেঙে ফেলার নির্দেশ দেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)