পাঁচদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে না ফেরার দেশে বকুল

আপলোড তারিখঃ 2020-10-11 ইং
পাঁচদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে না ফেরার দেশে বকুল ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মনোহরপুর: জীবননগরে সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পাঁচদিন পর মৃত্যু হয়েছে বকুল (৩১) নামের এক ব্যক্তির। গতকাল শনিবার ভোরের দিকে ঢাকা ধানমন্ডি জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। নিহত বকুল জীবননগর উপজেলার মনোহরপুর গ্রামের শিমুলতলাপাড়ার মো. মুনাফের একমাত্র ছেলে। জানা যায়, গত সোমবার (৬ অক্টোবার) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার জীবননগর-দত্তনগর আঞ্চলিক সড়কের দত্তনগর ফার্মের নিকট সামনে থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গুরুত্বর জখম হয় বকুল। এ সময় স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেও তাঁর অবস্থার উন্নতি না হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ বকুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে বকুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। একই দিনে বকুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ধানমন্ডি জেনারেল হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়। টানা পাঁচদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার পর গতকাল শনিবার আইসিইউতেই চিকিৎসাধীন অবস্থায় ভোরের দিকে মারা যান তিনি। গতকাল এশার নামাজের পর জানাজার নামাজ শেষে শিমুলতলা কবরস্থানে তার দাফনকার্য সম্পূর্ণ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)