লক্ষাধিক টাকার মাদকসহ ফেসওয়াশ উদ্ধার

আপলোড তারিখঃ 2020-10-11 ইং
লক্ষাধিক টাকার মাদকসহ ফেসওয়াশ উদ্ধার ছবির ক্যাপশন:
দর্শনার বিভিন্ন স্থানে বিজিবির চোরাচালানবিরোধী পৃথক অভিযান সমীকরণ প্রতিবেদন: দর্শনা থানার পৃথক স্থানে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৩৮৫ বোতল ফেন্সিডিল ও ৬০২টি ভারতীয় ফেসওয়াশ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শনিবার পৃথক অভিযানে এসব চোরাচালান উদ্ধার করা হয়। চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতকাল শনিবার দুপুর আড়াইটার দিকে সিভিল সোর্স এর সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬বিজিবি) এর বড়বলদিয়া বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার সিগন্যাল রোস্তম আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার বড়বলদিয়া মাঠ নামক থেকে ৯৬ বোতল ভারতীয় ফেনসিডিল আটক করে। যার আনুমানিক মূল্য ৩৮ হাজার ৪শ টাকা। অপরদিকে, গতকাল সকাল সাড়ে ৮ টার দিকে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীন ফুলবাড়ী বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোস্তাফিজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার ফুলবাড়ী মাঠ থেকে ২৮৯ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করে। যার আনুমানিক মূল্য ১ লক্ষ ১৫ হাজার ৬শ টাকা। অন্যদিকে গতকাল দুপুর ২টার দিকে সোর্স এর সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬বিজিবি) এর ফুলবাড়ী বিওপির টহল কমান্ডার হাবিলদার রমজান আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার ফুলবাড়ী দক্ষিণপাড়া মাঠ থেকে ভারতীয় ৬০২টি ক্লিন ক্লিয়ার ফেসওয়াশ আটক করে। যার আনুমানিক মূল্য ১৮ হাজার ৬০ টাকা। উপরোল্লিখিত ৩৮৫ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ৬শ ২টি ক্লিন ক্লিয়ার ফেসওয়াশ এর সর্বমোট আনুমানিক মূল্য ১ লক্ষ ৭২ হাজার ৬০ টাকা মাত্র। আটককৃত ফেনসিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং ফেসওয়াশ দর্শনা কাষ্টমস অফিসে জমা দেওয়া হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)