চুয়াডাঙ্গায় করোনার নতুন ফলাফল নেই

আপলোড তারিখঃ 2020-10-11 ইং
চুয়াডাঙ্গায় করোনার নতুন ফলাফল নেই ছবির ক্যাপশন:
সারা দেশে আরও ২৩ জনের মৃত্যু, শনাক্ত ১২০৩ সমীকরণ প্রতিবেদন: দেশে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৫০০ জনে। একই সময় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২০৩ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৭৭ হাজার ৭৩ জন। গতকাল শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় ১০ হাজার ৮৫৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ২০৩ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৭৭ হাজার ৭৩ জন। গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৪৫৩ জন। এ পর্যন্ত দেশে সুস্থ মোট ২ লাখ ৯১ হাজার ৩৬৫ জন। চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় নতুন কোনো করোনা শনাক্তের ফলাফল নেই। জেলায় এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৪৫৪ জন। গতকাল শনিবার রাত ৮টায় জেলা স্বাস্থ্যবিভাগ এ তথ্য নিশ্চিত করেন। গতকাল জেলায় আরও ৭ জন সুস্থ হয়েছে। এ নিয়ে জেলায় মোট সুস্থ হয়েছে ১ হাজার ৩৪৪ জন। জানা যায়, গত শুক্রবার করোনা আক্রান্ত সন্দেহে জেলা স্বাস্থ্যবিভাগ কোন নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠাইনি। যে কারণে গতকাল কুষ্ঠিয়া পিসিআর ল্যাবে চুয়াডাঙ্গার কোনো নমুনা পরীক্ষা হয়নি। গতকাল জেলা স্বাস্থ্যবিভাগ করোনা আক্রান্ত সন্দেহে ২১টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্যানুযায়ী জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ৫ হাজার ৯০৫টি, প্রাপ্ত ফলাফল ৫ হাজার ৭৫৮টি, পজিটিভ ১ হাজার ৪৫৪টি, নেগেটিভ ৪ হাজার ৩০৬টি। করোনায় এ জেলায় মৃত্যুবরণ করেছেন ৩৪জন। শেষ খবর পাওয়া পর্যন্ত জেলায় গতকাল হোম আইসোলেশনে ছিল ৫৬ জন ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ছিল ১৬ জন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)