সকল ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

আপলোড তারিখঃ 2020-10-11 ইং
সকল ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ছবির ক্যাপশন:
ঝিনাইদহের হলিধানীতে নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার হলিধানীতে ধর্ষণ ও নারীর বিরুদ্ধে সহিংসতার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল শনিবার বিকাল ৫টায় হলিধানী বাজারে এ কর্মসূচির আয়োজন করা হয়। ঘণ্টাব্যাপী মানবন্ধনে অংশ নেন সাংস্কৃতিক সমাজ, রাজনীতিবিদ, ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মানববন্ধনটি যৌথভাবে আয়োজন করেন বাঘা যতিন থিয়েটার, ভোর হলো ও স্বপ্ন পূরণ ব্লাড ডোনেট ক্লাব। কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ঝিনেদা থিয়েটারের সভাপতি ইকরামুল হক লিকু, ভোর হলোর সভাপতি পারভেজ ইমাম, বাঘা যতিন থিয়েটারের সাধারণ সম্পাদক শামিম আহমেদ টফি, মানবাধিকার কর্মী শেখ ফারুক, স্বপ্নপূরণ ব্লাড ডোনেট ক্লাবের সভাপতি শেখ মামুন। এ সময় ধর্ষন নারী নির্যাতনের বিরুদ্ধে বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে সারাদেশে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন বৃদ্ধি পেয়েছে। পথে ঘাটে নারীরা সামাজিকভাবে নিরাপত্তাহীন হয়ে পড়ছে। দিনদিন নরপশুরা হিংস্র হয়ে উঠেছে। রাস্তাঘাট, বাজার, কর্মস্থল ও বাড়িঘরে কোথাও আজ নারী-শিশুরা নিরাপদ নয়। স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করা হচ্ছে। অবুঝ শিশুকে ধর্ষণ করা হচ্ছে। বাবার সামনে থেকে মেয়েকে উঠিয়ে নিয়ে নির্যাতন করা হচ্ছে। তারা আরও বলেন, কিছু অমানুষ নারীকে দুর্বল মনে করছে। বেগমগঞ্জসহ সারা বাংলাদেশে সকল ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছি। এই সামাজিক অপরাধ থেকে দেশ ও জাতিকে বাঁচাতে এখনই পদক্ষেপ নেয়া প্রয়োজন। তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে নারী নির্যাতন ও গণধর্ষণ কারীদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আইনের ফাঁক-ফোকর দিয়ে যেনো এসব পশুরা বের হয়ে যেতে না পারে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)