চুয়াডাঙ্গা পৌর নির্বাচনে মেয়র প্রার্থী টোটন জোয়ার্দ্দারের পথসভা ও গণসংযোগ

আপলোড তারিখঃ 2020-10-11 ইং
চুয়াডাঙ্গা পৌর নির্বাচনে মেয়র প্রার্থী টোটন জোয়ার্দ্দারের পথসভা ও গণসংযোগ ছবির ক্যাপশন:
আনিছ বিশ্বাস: আসন্ন চুয়াডাঙ্গা পৌর নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী পথসভা ও গণসংযোগ করেছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টা থেকে রাত পর্যন্ত আলী হোসেন সুপার মার্কেট, মুন সুপার মার্কেট এবং বড়বাজারের পুরাতন গলির ভিতরে এই নির্বাচনী পথসভা ও গণসংযোগ করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য পিপি অ্যাড. বেলাল হোসেন, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন হেলা, জেলা পরিষদ সদস্য ও রেড ক্রিসেন্ট, চুয়াডাঙ্গা ইউনিটের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম শাহান, আলী হোসেন সুপার মার্কেটের সভাপতি রফিকুল হাসান বিট্টু ও সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, কোষাধ্যক্ষ আশরাফুজ্জামান লিংকু, ওহিদ হোসেন জোয়ার্দ্দার, চুয়াডাঙ্গা টেলিকমের সত্বাধিকারী রিংকু জোয়ার্দ্দার, সেতু ইলেকট্রনিকের সত্বাধিকারী সেতু, সোহাগ সু-এর সত্বাধিকারী ওয়াজেদ, ঢাকা সু-এর সত্বাধিকারী মুক্তাদিরসহ ব্যবসায়ীবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)