ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস:
মেহেরপুর জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে মেহেরপুর সিভিল সার্জনের অফিস মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে বিশ্ব মানসিক স্বাস্থ্যা দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. মো. রফিকুল ইসলাম। আলোচনা সভায় সিভিল সার্জন অফিস ও মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
